পটুয়াখালী নিউজ
কলাপাড়ায় নবাগত যুগ্ম জেলা ও দায়রা জজের সাথে আইনজীবীদের মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে স্থানীয় আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে কলাপাড়া চৌকি আদালত বার ভবনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবাগত বিচারককে আইনজীবীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পটুয়াখালীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শনিবার রাতে পটুয়াখালী সদর উপজেলার ধলুগাজীর মোড়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে 'বাসর সাজিয়ে' সমকামিতার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি খতিয়ে দেখছেন।
কুয়াকাটায় গঙ্গামতি বনাঞ্চল ঘেঁষে অবৈধ স্থাপনা, হুমকিতে পরিবেশ
পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চল ও লেক ঘেঁষে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে গড়ে উঠছে পাকা স্থাপনা। স্থানীয় প্রভাবশালী চক্রের এই আগ্রাসী কর্মকাণ্ডের কারণে হুমকির মুখে পড়েছে পর্যটন নগরী কুয়াকাটার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের নাকের ডগায় চলা এই পরিবেশবিরোধী কাজ বন্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা।
কুয়াকাটায় বঙ্গবন্ধুর পরিবর্তে মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে জমি দখলের অভিযোগ
পটুয়াখালীর কুয়াকাটায় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ছবি ব্যবহার করে জমি দখল, একাধিক মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোসাররফ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। নিজেকে মন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আকন।
নামের মিলে ২০ দিন জেল খাটলেন নিরপরাধ জলিল, আসল আসামি প্রবাসে
পটুয়াখালীর কলাপাড়ায় নামের মিল থাকার কারণে পুলিশের ভুলের খেসারত দিয়ে ২০ দিন জেল খাটলেন এক নিরপরাধ ব্যক্তি। মামলার প্রকৃত আসামি যখন সৌদি আরবে অবস্থান করছেন, তখন একই নামের এক দরিদ্র জেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। অবশেষে আদালত থেকে জামিন পেয়ে মুক্তি পেয়েছেন ভুক্তভোগী জলিল হাওলাদার।